July 21, 2026, 3:02 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী যাত্রীবাহী বাস টুংগীপাড়া এক্সপ্রেস ঘন কুয়াশার কারণে বন্দরখোলা এলাকায় সামনে থাকা একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি মিনি ট্রাকও দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও একটি মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page