August 19, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে চারটি আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

এম কবীরঝিনাইদহ :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি)  সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত চলে। যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা  আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন কমিশনের  বিধিমালা ও আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের মনোনয়ন ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। অপরদিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ভোটার তালিকায় প্রদত্ত তথ্যের ত্রুটি ও স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতির কারণে বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে চারটি সংসদীয় আসনের প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুসরণ করেই পরিচালনা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান ও যাচাই-বাছাইকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েFil

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page