July 14, 2026, 4:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ; পিতা-পুত্রসহ ৪ জন আটক  স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে সিলেটে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ রোববার বিকেলে শেষ হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, পড়াশোনা ও জানার বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানা যায়। তাই জ্ঞানের আলোচনা বা প্রশিক্ষণে অংশ নিলে তা সবসময় কাজে লাগে।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনের অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনে সাংবাদিকদের বড় ভূমিকা থাকে। সাংবাদিক ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব।

গণভোটের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট বিষয়ক প্রচারের ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন। তাদের লেখনীর মাধ্যমে মানুষ গণভোট সম্পর্কে বিস্তারিত জেনে হ্যাঁ বা না ভোট দিতে পারবে।

প্রশিক্ষণ সমন্বয়কারী পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার উপসম্পাদক সুলতান মাহমুদ এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page