July 13, 2026, 6:54 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় লালমাই পাহাড়ের অনাবাদি জমিতে কৃষি বিভাগের প্রাণ সঞ্চার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলায় দীর্ঘদিনের পাহাড়ি অনাবাদি জমিতে নতুন প্রাণ সঞ্চার করেছে কৃষি বিভাগ।

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে প্রায় ১০ হেক্টর পরিত্যক্ত পাহাড়ি জমিকে আবাদের আওতায় এনে সেখানে গড়ে তোলা হয়েছে, মিশ্র ফল বাগান ও বিভিন্ন অর্থকরী ফসলের চাষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় যেখানে ঝোপঝাড়ে ঢাকা অনাবাদি পাহাড়ি ভূমি পড়ে ছিল, সেখানে এখন সবুজের সমারোহ। বারোমাসি আম, কুল, ড্রাগন, ফল, জি-৯ জাতের কলা, তুলা, কফি, কাজুবাদাম, আনারসসহ নানা ধরনের ফসলের আবাদ করা হয়েছে। আধুনিক চাষপদ্ধতি ও নিয়মিত পরিচর্যার ফলে জমিগুলো এখন ফলন সম্ভাবনায় ভরপুর।

স্থানীয় কৃষক আবু তাহের ও ইমাম হোসেন জানান, আগে এসব জমি কোনো কাজে আসত না। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় এখন নতুন নতুন ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি কৃষকদের আর্থিক সচ্ছলতার পথও সুগম হচ্ছে।

রাজারখলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে পাহাড়ি জমির মাটির ধরন বিশ্লেষণ করে উপযোগী ফসল নির্বাচন করা হয়েছে। সঠিক সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষপ্রণালী অনুসরণের ফলে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই উদ্যোগ পাহাড়ি জমির টেকসই ব্যবহার নিশ্চিত করবে।

সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খান জানান, এই প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার পরিকল্পনারয়েছে।এর মাধ্যমে সদর দক্ষিণ উপজেলায় ফল ও অর্থকরী ফসল উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page