August 16, 2026, 3:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে পড়ছে : জামায়াতের আমীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এই গণমাধ্যমগুলো গণঅভ্যুত্থানে সময়েও একটি দিকে ঝুঁকে ছিলো। আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, আগামী নির্বাচন সু্ষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হয়। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দিবো।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্যকোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো। তবে নির্বাচন সুষ্ঠু হতে হবে।

জামায়াতের আমীর বলেন, আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে। জনগণের প্রতি শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই, নিবাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। দেশের মা-বোনরা আগামী নির্বাচনে জামায়াতকে চয়েস করবে।

তিনি বলেন, নির্বাচনের জয়ী হলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে প্রতিবেশি সুলভ আচরন করবো। সবার সাথে সমঝোতা ভিত্তিতে বন্ধুত্ব করা হবে।

তিনি আরও বলেন, দুনীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে।

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page