September 20, 2026, 4:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের বিমান বিধ্বস্ত ; ১০ জনের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উদ্ধার অভিযান শেষে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটি এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ বিমান, যা মাঝারি আকারের উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সাতজন কেবিন ক্রু এবং তিনজন যাত্রী রয়েছেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি)। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে মৎস্যসম্পদ সংক্রান্ত জরিপ পরিচালনার উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলার বুরুসারাউং পাহাড়ি এলাকার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page