August 19, 2026, 2:31 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

আঙুল একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো : জামায়াতের সেক্রেটারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙুল দেখাবেন, আমাদেরও সেই আঙুল আছে। আপনি একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো।

বুধবার (২৮ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নির্বাচনি গণসংযোগ ও সমাবেশে তিনি এ কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত সেক্রেটারি আরও বলেন, নির্বাচনের ১৫ দিন আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী এবং সমাবেশে হামলা হচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানি নেই। অথচ প্রতিপক্ষ বন্ধুরা সন্ত্রাস ও হুমকি দিয়ে যাচ্ছেন, এমনকি নারী কর্মীদের মিটিংয়ে যাওয়ার সময়ও হামলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা মা-বোনদের গায়ে হাত দেয় বা হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে, তা মানুষকে এখনই বুঝে নিতে হবে।

শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের ধরা দরকার। তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে।

এসময় তিনি চুকনগর এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page