November 8, 2026, 4:26 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত

 জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইহুদিবাদী ওই দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত করে।

সেইসাথে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ।

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড ইসরাইলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানজে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তেল আবিব আন্তর্জাতিক আইন মেনে না চলা পর্যন্ত দেশগুলোকে এই দখলদার দেশটির সাথে তাদের সম্পর্ক স্থগিত করা উচিত।

পার্সটুডে আরও জানায়, আলবানিজ বলেছেন যে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংস্থাগুলোর কার্যক্রম রোধ করার কোনও অধিকার ইসরায়েলের নেই। অধিকৃত জেরুজালেমে ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (UNRWA) এর সদর দপ্তর ধ্বংস করার পর এই বিবৃতি দেওয়া হয়। UNRWA এর একজন মুখপাত্র বলেছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। ইসরাইল আন্তর্জাতিক সংস্থার অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ধ্বংস করে দিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ধ্বংসপ্রাপ্ত ভবনের স্থানে বসতি স্থাপনকারীদের জন্য প্রায় ১,৪০০টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনাও করেছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি পদক্ষেপ।

আলবানিজ জোর দিয়ে বলেন যে ইসরায়েলি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা এবং জাতিসংঘের মানবিক মিশন ধ্বংস করার প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করাসহ তাদের সাথে অস্ত্র ব্যবসা নিষিদ্ধ করতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে।

এই প্রতিবেদন প্রমাণ করে ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি এখনও সংকটজনক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিস্তার রোধ এবং মানবিক মিশন বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page