June 29, 2026, 9:33 pm
শিরোনামঃ
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই : রিজভী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ট্রাম্পকে লুজার বললেন বাইডেন ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

জামায়াত আমিরের কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছে নারীরা।

বুধবার বেলা ১২টায় ‘কর্মজীবী সচেতন নারী সমাজের’ উদ্যোগে এ ঝাড়ু মিছিলটি সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেয়া বিপুল সংখ্যক নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে জামায়াত আমীর বিরোধী দেন নানা স্লোগান। এ সময় তাঁরা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে নারীরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেয়া যায় না। তাই প্রতিবাদ জানাতে আমরা এ ঝাড়ু মিছিল করছি। এজন্য তার শাস্তি দাবী করছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page