August 19, 2026, 12:45 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর মাইক্রোবাস থেকে সাড়ে ১০ লাখ টাকা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের চন্দনাইশে একটি মাইক্রোবাস থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার আবদুল বারী হাট এলাকা থেকে ওই টাকা জব্দ করা হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা এই টাকা চট্টগ্রাম–১৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর।

পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে টাকা ও গাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page