June 19, 2026, 8:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড জনগণের ভালোবাসা বড় শক্তি ; নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা করলেন স্পিকার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই : সেতুমন্ত্রী নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান প্রাথমিক আলোচনা হবে সুইজারল্যান্ডে
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের কামারখন্দে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ায় রতন সরকার (৩৫) নামে এক ভোটারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে  আরও পাঁচদিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলোকদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা ম্যাজিস্ট্রেট আইভীন আক্তারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রতন উপজেলার আলোকদিয়ার গ্রামের সুফি সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, গোপন কক্ষে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page