June 19, 2026, 1:06 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে দলের পক্ষ থেকে এক প্রেস বিফ্রিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এমন মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন দেশবাসী উপভোগ করেছে। দেশবাসী অংশ নিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। সে কাজটি আমরা করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘অনেক কিছুর পরও একটি চমৎকার নির্বাচন হয়েছে। এখন গণনা যাতে শান্তিপূর্ণ হয়, আমরা সেটা পর্যবেক্ষণ করছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যে প্রার্থী দিয়েছি তারা ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন।

আপনারা এখনো ইসি ও নির্বাচনের দায়িত্বশীলদের ওপর আস্থা রেখেছেন? এটা সামনের সময়ে থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, এটা সামনের সময়ে দেখা যাবে। আমাদের শীর্ষ নেতারা এটা পর্যবেক্ষণ করে বলবেন।

তিনি অভিযোগ করে বলেন, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ এবং পটুয়াখালী-১ আসনে আরও কিছু আসনের কেন্দ্রে দলের যারা এজেন্ট ছিলেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় নির্যাতন করা হয়েছে। আমাদের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকের নির্বাচনে ভোট দিতে দেশের মানুষ গভীর আগ্রহের মধ্যে ছিলেন। তারা ভোটে অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page