August 19, 2026, 12:42 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে হলে ভোটারদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এ সংক্রান্ত একটি বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলটির নাম ‘সেভ আমেরিকা অ্যাক্ট’। মূলত ট্রাম্পের অভিশংসন এড়াতেই এ কৌশল নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বুধবার বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত ২১৮-২১৩ ভোটে অনুমোদিত হয়েছে। পরবর্তী ধাপে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটে পাঠানো হবে। ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বা ‘সেভগার্ড আমেরিকান ভোটার এলিজিব্লিটি’ নামে পরিচিত এই বিল অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রের বৈধ পাসপোর্ট বা জন্মসনদ দেখিয়ে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তারাই অন্তর্বর্তী নির্বাচনে ভোট দিতে পারবে। ভোট দেওয়ার সময় ভোটারদের বৈধ ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছ।

এছাড়া বিলে বলা হয়েছে, নিবন্ধন প্রক্রিয়ায় যদি এসব নিয়ম অমান্য করা হয় তবে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিলের পক্ষে রিপাবলিকানদের যুক্তি, এই নাগরিকত্ব যাচাই ভোটার প্রতারণা রোধের জন্য অপরিহার্য।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে অনেকেই অবৈধভাবে ভোট দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এদিকে ডেমোক্র্যাটরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

তাদের মতে, এই বিল মূলত রিপাবলিকানদের সুবিধা নিশ্চিত করবে। বিলটি লাখ লাখ ভোটারের ভোটাধিকারে প্রভাব ফেলবে এবং ট্রাম্পকে নির্বাচনি ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ দেবে। বিলের কারণে বিবাহিত নারীরা যারা নাম পরিবর্তন করেছেন তাদের জন্য ভোট দেওয়া কঠিন হবে। আনুমানিক ৬ কোটি ৯০ লাখ নারী ও ৪ মিলিয়ন পুরুষের জন্মসনদ বর্তমান নামের সঙ্গে মেলে না।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page