October 18, 2026, 7:15 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ির চালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে কয়েকজন ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং গুরুতরদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page