February 18, 2026, 12:01 pm
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত ও চীন । দুই দেশই দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করবেন।

অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো যৌথভাবে বাস্তবায়ন করতে এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পদত্যাগ করেন এবং বিকেলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page