August 28, 2026, 2:07 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি করে তার লাশ পাশের ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তার বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page