April 19, 2026, 6:11 pm
শিরোনামঃ
আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি : জ্বালানিমন্ত্রী আজ থেকে সরবরাহ বাড়ছে জ্বালানি তেলের সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা : আইআরজিসি বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলো হুথি বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বহির্বিশ্ব থেকে আসা প্রাণী (এলিয়েন), উড়ন্ত জিনিস বা ইউএফও নিয়ে পেন্টাগন এবং অন্যান্য সংস্থাকে তথ্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয় সাধারণ মানুষের দারুণ কৌতূহল আছে। খবর ডয়চে ভেলের।

ট্রাম্প বলেছেন, সংস্থাগুলোর উচিত এই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সব তথ্য প্রকাশ করা।

এর আগে গত সপ্তাহে একটি পডকাস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ভিনদেশি প্রাণীদের অস্তিত্বকে সত্যি বলে মানলেও তার প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এর কোনো প্রমাণ পাননি।

এরপরেই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তথ্য প্রকাশের কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি ওবামাকে সরকারি তথ্য প্রকাশ্যে আনার জন্য সমালোচনা করেন।

গতকাল এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জানেন না ভিনদেশি-তত্ত্ব সত্যি কিনা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page