August 28, 2026, 11:10 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুলাল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ।

মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এঘটনা ঘটে।

নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও সে পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমান প্রাচীর বেয়ে প্রতিবেশি সাজিত এসে তাকে পিঠে থাপ্পর দেয়, সেও দুষ্টমি করে থাপ্পর দেয়। পরে সাজিত তার পরিবারকে মারাধরের কথা জানালে ওসমান গনিকে সাজিতের পরিবারের লোকজন মারধর করে। এসময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থা অবনতি হলে পরে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page