August 28, 2026, 12:37 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফজল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ফজল মিয়া ওই গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদের ক্যাশের টাকা ও হিসাব মো. কাঁচা মিয়ার দায়িত্বে ছিল। এ টাকার হিসাব চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত মো. ফজল মিয়া কে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ সংঘর্ষের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মসজিদের ক্যাশের টাকা ও হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page