August 28, 2026, 11:08 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলায় মাদকসেবীর লাঠির আঘাতে মো.শমশের আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শমসের আলী শেখ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর গ্রামের মৃত সোবহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন করে আসছিলেন। এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিল প্রতিবেশী শমসের শেখ। এই দ্বন্দ্বের জেরে আজ ভোর ৬টার দিকে মাদকসেবী বরকত শেখ লাঠি দিয়ে আঘাত করলে শমসের শেখ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় শমসের শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মাদকসেবী বরকত শেখকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বরকত শেখ নামের এক মাদকসেবী ভোরে তার প্রতিবেশী শমসের শেখের বাড়িতে গিয়ে ভাঙচুর করছিল। তখন শমসের শেখ এর প্রতিবাদ করতে গেলে বরকত শেখ লাঠি দিয়ে শমসের শেখের মাথায় আঘাত করে। তখন আহত অবস্থায় শমসের শেখেকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা মাদক কারবারি বরকত শেখকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ায়ধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page