September 3, 2026, 5:02 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রবি মৌসুমে প্রথমবারের মতো হলুদের উৎপাদন বাড়াতে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ ৩ মার্চ মঙ্গলবার  সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার মো. ফারুকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম।

অনুষ্ঠানে ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে হলুদ চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদি জমির পরিমাণ বাড়ানো সরকারের লক্ষ্য। তিনি মহেশপুরের হলুদ চাষের সম্ভাবনা তুলে ধরে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসন সচেতন। তিনি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমে হলুদের আবাদ বাড়াতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page