September 20, 2026, 4:26 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সরকার পতনের সাথে সাথেই তেহরানের অন্তর্বর্তীকালীন সময় নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। শনিবার (১৪ মার্চ) ফক্স নিউজকে তিনি এই মন্তব্য করেছেন।

প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে পাহলভি জানান, ইরানে সরকার পতন হলে দেশটিতে যাতে শাসনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি সাম্প্রতিক মাসগুলোতে একটি রূপান্তর পরিকল্পনা তৈরির জন্য কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাহলভি বলেছেন, ইরানের ভেতরে এবং বাইরে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে তেহরান পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। এবং যত দ্রুত সম্ভব ইরানের সমৃদ্ধির জন্য শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং শর্ত প্রতিষ্ঠা করবে।

১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্রের পতন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে পাহলভি নির্বাসনে আছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে ঐক্যবদ্ধ বিরোধী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

পাহলভি অঙ্গীকার করেছেন যে তিনি ইরানে ধর্মতন্ত্র থেকে গণতন্ত্রে ক্ষমতার রূপান্তরে সহায়তা করবেন।

ইরানে সরকার পতনের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত ১৬ দিনে গড়ালো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page