November 27, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা ও তাদের মর্যাদা সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। কার্ডটি চালু হলে প্রবাসীরা সহজে বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

দেশের শ্রম পরিস্থিতির কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপি ও অতিথিদের শুভেচ্ছা জানান মন্ত্রী। দেশের অর্থনীতিতে প্রবাসী উদ্যোক্তাদের অবদান এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবার থেকে দূরে থেকে বিদেশে তাদের কঠোর পরিশ্রমের ফলে পাঠানো রেমিট্যান্সে লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। তবে তাদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বিদেশে ব্যবসা পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমেও তারা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আবাসন নির্মাণের পাশাপাশি শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। এসব খাতে বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো, বিভিন্ন দেশে শ্রমিকের চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, কোনো কর্মকাণ্ডের কারণে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনের প্রশংসা করে তিনি প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page