November 26, 2026, 12:42 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানিদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা–সুবিধা স্থগিত করেছে কাতার। মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকেরা আগে থেকে ভিসা না নিয়ে কাতারে গেলে ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন।

এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে।

কাতারে যাওয়ার আগে যেকোনো বিড়ম্বনা এড়াতে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা
দূতাবাসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কাতার যাওয়ার আগে এখন থেকে ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এই পরিপ্রেক্ষিতে একটি নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা–সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে এতে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে।

কাতারে যেতে ইচ্ছুক এমন পাকিস্তানিদের দাপ্তরিক মাধ্যমগুলোর সংবাদের দিকে নজর রাখতে এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page