September 9, 2026, 8:19 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক কলহকে কেন্দ্র করে বেধড়ক পিটুনিতে আকতারুজ্জামান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে রংপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বজনরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকতারুজ্জামান ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত চাচা একই এলাকার রমজান আলীর ছেলে শাহিনুর ইসলাম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন নামে একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত আক্তারুজ্জামানের বাড়ির উঠানে মনিরুজ্জামানের ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আক্তারুজ্জামান তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এর জেরে মনিরুজ্জামান, শাহিনুর ও আব্দুল মতিন অতর্কিত আক্তারুজ্জামানের ওপর হামলা চালায়। বেধড়ক লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সর্বশেষ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আক্তারুজ্জামানের মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, খবর পেয়ে ফোর্সসহ আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের তথ্য ও পরিবারের অভিযোগের বরাতে আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। আক্তারুজ্জামানের মরদেহ রংপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page