October 17, 2026, 1:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ফসলের আবাদ বাড়াতে ১৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১২ হাজার কৃষককে উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়।

এছাড়া ৬০০ জন কৃষককে পাট বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

একই কর্মসূচির আওতায় মুগ চাষিদের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং তিল চাষিদের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ডিজেল সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। পরে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page