October 10, 2026, 12:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার খালিশপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী দল নেতা মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে। তিনি স্থানীয় ১০নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সোনামিয়া। রাত ১২টার পর একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে পরপর আঘাত করে গুরুতর জখম করে।

আহত অবস্থায় সোনামিয়া প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি কোম্পানির গুদামে গিয়ে আশ্রয় নেন। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page