October 10, 2026, 12:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে অন্তত ১০-১২টি ইয়াবা বড়ি গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদক–সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সানোয়ারকে সন্দেহভাজন হিসেবে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

আটক হওয়ার পর সানোয়ার তার সঙ্গে থাকা ১০-১২টি ইয়াবা বড়ি কৌশলে চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. ফকরুল আবেদীন বলেন, পুলিশের হাতে আটক সানোয়ার হোসেনের জ্ঞান ফিরেছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page