October 10, 2026, 12:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে পীর শামীম জাহাঙ্গীর নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন। এর আগে পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিলেন তারা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পীরের দরবারে হামলায় উস্কানি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ইতিমধ্যেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের বড় ভাইয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা চালায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। ওই সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় শামীমকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঘটনার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে কাদের ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page