October 30, 2026, 11:06 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভিকটিমকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও ভিকটিমকে চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মো. জোনায়েদকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযুক্ত জোনায়েদ পলাতক রয়েছেন।

 

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি রবিন হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page