August 25, 2026, 3:08 pm
শিরোনামঃ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করলো সরকার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে আব্দুল মুহিতকে নিয়োগ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা গাজীপুরে চাকরির প্রলোভনে ডেকে যুবককে হত্যা ; ২৭ দিন পর ড্রেন থেকে লাশ উদ্ধার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে রড-হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি চাকরিতে পাঁচ লাখ জনবল নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছকে সাত কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোর অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের সঠিক তথ্য প্রয়োজন। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে পূরণযোগ্য পদসহ সরাসরি নিয়োগযোগ্য সব ধরনের পদ অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রতিবেদন চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। একইসঙ্গে পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপি নির্দিষ্ট ইমেইলে পাঠানোর কথাও জানানো হয়েছে।

এছাড়া, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদের অধিযাচন সংশ্লিষ্ট শাখায় পাঠাতে এবং প্রতি মাসের ৫ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে কপি প্রেরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page