August 18, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের লাইন থেকে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর রেলপথের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম ইউনুস মাতুব্বর (৬০)। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধের একটি ছাগল ছুটে গিয়ে রেলপথের ওপর উঠে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে ওই বৃদ্ধ দ্রুত ছাগলটিকে বাঁচাতে রেলপথে উঠে ছাগলটিকে ধরতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মৃতের পরিবারের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page