April 18, 2026, 2:01 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার শিবপুরে গভীর রাতে ঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাত বছর বয়সী শিশুসন্তান আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।

১৭ এপ্রিল (শুক্রবার) শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দীর্ঘ দিন বিদেশে থাকায় তিনি তার শিশুসন্তানকে নিয়ে নিজের নির্মাণাধীন বাড়িতে থাকতেন। ঘটনার রাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার ছেলে আবির।

শনিবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে নাছিমার মরদেহ এবং রক্তাক্ত অবস্থায় শিশু আবিরকে দেখতে পান। পরে আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page