April 19, 2026, 5:56 pm
শিরোনামঃ
আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি : জ্বালানিমন্ত্রী আজ থেকে সরবরাহ বাড়ছে জ্বালানি তেলের সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা : আইআরজিসি বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলো হুথি বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প : কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার ( ১৮ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে হ্যারিস বলেন, ‘আমাদের একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে যে, তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন। নেতানিয়াহুই তাকে টেনে নিয়ে গেছেন।’

সাবেক ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এর কারণে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনও আজ ঝুঁকির মুখে।’

হ্যারিসের এই মন্তব্যের এখনো প্রতিক্রিয়া দেখাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে ইসরায়েলকে নিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তেলআবিবকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প লেখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের মহান মিত্র হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। কঠিন সময়ে অন্যরা তাদের আসল চেহারা দেখিয়েছে। কিন্তু ইসরায়েল তেমন নয়। তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। তারা কঠোরভাবে লড়াই এবং কীভাবে জয়ী হতে হয় সেটিও জানে।’

জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে নির্বাচনে হেরে যান। গত বছরের অক্টোবরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনও রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page