September 9, 2026, 7:58 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতার ওপর গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে মুকুল হোসেন নিজ বাড়ি থেকে শরীরচর্চার জন্য হাঁটতে বের হন। পথে ভাটপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে তার বুক, পিঠ ও হাতে আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

গুলির শব্দ ও বিস্ফোরণ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মুকুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা এবং নেক মহাম্মেদের ছেলে। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি তার পরিবার।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page