October 8, 2026, 4:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি।

মন্ত্রী আরো জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর। কিন্তু, সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে।

তিনি বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, এটাকে সমন্বয় বলা যাবে। কারণ, সারাদেশে বাসে ভাড়ার একটি মূল্য নির্ধারিত আছে আগে থেকেই। সেই আগের মূল্যের সঙ্গে এখন মাত্র ১১ পয়সা করে যুক্ত হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মাত্র ১১ পয়সা। তাই এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এই মূল্যবৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ।

মন্ত্রী বলেন, আগে আন্তঃজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ।

মন্ত্রী বলেন, আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page