June 25, 2026, 9:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপির আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক শুক্রবার তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি-না গিলতে পারছি : অর্থমন্ত্রী জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার : নৌ-পরিবহন মন্ত্রী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১০.৩০ টার সময় মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার,
পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আফজাল হোসেন সহ স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বৃন্দগণ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম পুষ্টির গুরুত্ব অপরিসীম। পুষ্টি সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর অপুষ্টি দূরীকরণ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে মাগুরা সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় আলোচ্য বিষয় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার। সভা পরিচালনা করেন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আফজাল হোসেন। মাগুরা সদর উপজেলা মিলনায়তনে আলোচ্য বিষয় গুলো হলো- সঠিক পুষ্টি, সুস্থ জীবন, ভিটামিন ও মিনারেল শরীরের শক্তির উৎস ফলমূল ও শাকসবজি স্বাস্থ্যের বন্ধু, পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের আধার, পুষ্টি সচেতনতা সুস্থ বাংলাদেশ

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page