June 19, 2026, 2:32 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সাবেক স্বামীকে তুলে আনতে গিয়ে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ভাড়া করা মাইক্রোবাসে করে তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত তিনজনকে উদ্ধার করে ভোরের দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জেসমিন আক্তার জুই (২৪) ও কুড়িগ্রামের ফুলবাড়ীর নজরুল ইসলাম (২৬) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

প্রতিবেশীরা জানান, প্রায় এক বছর আগে তারা ঢাকায় গিয়ে বিয়ে করেন। শুরুতে ছেলের পরিবার বিষয়টি জানত না। পরে পরিবার থেকে আপত্তি ওঠে এবং একপর্যায়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। ওই নারী সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তাদের আটক করা হয় এবং মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বলেন, বিবাহবিচ্ছেদের পর কিছু ব্যক্তির সহায়তায় নারীটি সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।

এ বিষয়ে নজরুলের সাবেক স্ত্রী জেসমিন আক্তার জুই জানান, এমদাদুল নামে এক ব্যক্তি তাকে মাইক্রোবাস এবং লোক ভাড়া করে দিলে সে তার সাবেক স্বামীকে তুলে আনতে আসেন। নজরুল ইসলামকে ফুলবাড়িতে তুলে নিয়ে গিয়ে আবার বিয়ে করার পরিকল্পনা ছিল তার।

তিনি আরও জানান, এমদাদুলের সঙ্গে তার এ বিষয় নিয়ে ৫০ হাজার টাকার চুক্তি হয়। ছাড়াও এ সমস্যা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন এমদাদুল। তিনি ইতোমধ্যে ২৫ হাজার টাকা দিয়েছেন এবং বাকি টাকা কাজ হওয়ার পর দেবেন বলে জানান জেসমিন।

ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page