August 17, 2026, 1:07 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৪৫ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবারের দাবি, রাতে ‘জ্বিনের মতো’ এক নারী শিশুটিকে নিয়ে যায়। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম রাত আনুমানিক ৩টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় শুয়ে থাকা তাদের ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। এ সময় তিনি স্বামী রাজিব হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কালো বোরখা পরা ‘জ্বিনের মতো’ এক নারী এসে শিশুটিকে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page