October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এ অভিযান পরিচালনা করে। এতে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

এ ছাড়া এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে।

আইআরজিসির দাবি, এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page