November 26, 2026, 11:40 am
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাধীন দেশগুলোকে কী করতে হবে বা কীভাবে চলবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে।

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।’

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page