August 17, 2026, 1:05 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে জমি ও নেশার টাকার দ্বন্দ্বে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :‌ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জেরে আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই নাতি জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেপ্তার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা দাদি-নাতি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বহু বছর আগে আয়েশা খাতুনের স্বামী তাকে তালাক দিয়ে চলে যান। একমাত্র ছেলে মারা যাওয়ার পর নাতি জসিম উদ্দিনকে নিজের কাছেই লালন-পালন করেন তিনি। পরে জসিম বিয়ে করে আলাদা বসবাস শুরু করলেও পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

জানা যায়, আয়েশা খাতুনের নামে থাকা কিছু জমি জসিম চাষাবাদ করতেন। তবে জমি লিখে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একই সঙ্গে নেশার টাকার জন্য প্রায়ই দাদির কাছে চাপ সৃষ্টি করতেন তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, ঘটনার দিন টাকা ও জমি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে জসিম ধারালো দা দিয়ে দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত জসিম মাদকাসক্ত এবং এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। এর আগেও দাদির দেওয়া নিজের অংশের জমি বিক্রি করে ফেলেছিলেন তিনি। পরে মায়ের অংশের জমি ফেরত চেয়ে দাদির ওপর চাপ সৃষ্টি করছিলেন।

ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page