August 17, 2026, 9:44 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সেটি নিশ্চিত করতে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই কড়া বার্তা দেন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ তার বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা যাতে তারা ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের জন্য আর কোনো বিপদের কারণ হতে না পারে।”

তিনি আরও যোগ করেন যে, ইসরায়েল এই লক্ষ্য অর্জনে মার্কিন প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। তবে পরিস্থিতি বিবেচনায় লক্ষ্য পূরণে খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবারও সরাসরি সামরিক ব্যবস্থা নিতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তজনা এবং পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অবস্থান ইরানের ওপর বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page