June 22, 2026, 4:06 pm
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না : নজরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে প্রতিহত বলতে কোনো দলকে বক্তব্যের মাধ্যমে করা হয়। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করলে, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলারক্ষাকারী প্রতিষ্ঠানের। এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে।’

বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে। এই দলটির (আওয়ামী লীগ) নেতাকর্মীরা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুন্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজেই এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেওয়া হবে। কিন্তু আমরা বিশ্বাস করি, বিএনপি কখনো দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তগ্রস্ত হওয়ার কিছু নাই।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page