June 22, 2026, 6:39 pm
শিরোনামঃ
মাগুরায় সমাজসেবা অফিসারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ; তদন্তে মিলেনি অভিযোগের সত্যতা তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
এইমাত্রপাওয়াঃ

মালিকপক্ষরাও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে :

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার যেমন গণমাধ্যমের ওপর কতৃত্ব প্রকাশ করতে চায়, তেমন মালিকপক্ষরাও গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানত ভারসাম্য স্বাধীনতায় মনোযোগ দিতে হবে। এটার রোডম্যাপে কাজ করতে হবে পত্রিকার মালিকদের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বল্প সময়ের কাজে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানটাও নতুন দরকার। এজন্যই দরকার বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে।

তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রধান হাতিয়ার হতে পারে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা আছে সরকারের। এ নিয়ে দ্রতই কাজ শেষ হবে।

দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোল টেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page