August 17, 2026, 12:03 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের তেরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে বাসার সামনে বের হন ওয়াহিদুল ইসলাম। এ সময় প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নুর মোহাম্মদ। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পুলিশ রাতেই নুর মোহাম্মদের বাসা থেকে মা নুরনাহার ও তার বোন জামাই মাজেদুলকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে রাতেই ভোর রাতে নেত্রকোনা জেলার মালনী এলাকা থেকে ঘাতক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে ও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। অভিযুক্ত নুর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, এ ঘটনায় দুর্গাপুর থানায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে ঘটনার মূল হোতা নুর মোহাম্মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page