October 9, 2026, 9:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে নামাজে সিজদারত অবস্থায় কলম দিয়ে বৃদ্ধকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সিজদারত অবস্থায় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলায় একটি কলম ব্যবহার করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এতে বৃদ্ধ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগের দিন নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নিতে চেয়েছিলেন জসিম। এ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই সজিব চৌধুরী বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page