August 12, 2026, 5:06 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় এইচবিবি প্রকল্পের কাজ নিম্ন মানের ইট দিয়ে করার অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন ও গয়েশপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় এইচবিবি রাস্তা নির্মাণ কাজ চলছে। সাধারণত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই দুই ইউনিয়নে কাজ করছে। সম্ভাব্য কাজের ধরন ও স্থান মাগুরায় সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রাম ও গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামে এইচবিবি প্রকল্পের কাজে নিম্ন মানের ইট দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গত বুধবার ২৯ এপ্রিল দুপুর ২.২৯ টার সময় সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল উওরপাড়া গ্রামের নজরুল প্রফেসর এর বাড়ী হতে বিশ্বাসপাড়া হতে খাঁপাড়া পর্যন্ত ১ কিলোমিটার অনুমান ৬০ লক্ষ টাকার বেশি বরাদ্দের কাজের এইচবিবি ইটের রাস্তা নির্মান প্রকল্পে নিম্ন মানের দুই নম্বর ও ইন্টার ইট দিয়ে রাস্তায় কাজের জন্য ইট নিয়ে আসা হয়েছিলো। এখানে দুইটা ছোট কালভার্ট ও কয়েকটি প্যালা সাইড কাজ করা হয়েছে। নিম্ন মানের ইট সম্পর্কে স্থানীয় এলাকাবাসীর লোকজন ভিডিও বক্তব্য রাখেন তারা বলেন, বেশির ভাগ নিম্ন মানের দুই নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে।

ঐদিন বিকাল ৪ টার সময় গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামের এইচবিবি প্রকল্পের ইটের রাস্তা নির্মান কাজের ১ কিলোমিটার বরাদ্দ অনুমান ৬০ লক্ষ টাকার বেশি কাজে অনিয়ম ও নিম্ন মানের ইন্টার ও দুই নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা ও শোনা যায় এলাকাবাসী লোকজনের অভিযোগ এর পাহাড় কথা। প্রায় ৩০ জনের অধিক এলাকাবাসীর লোকজন জানায় ভিডিও তে নিম্ন মানের দুই নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে।
উল্লেখ থাকে যে, এইচবিবি ও ফ্লাট সলিং সরকারি বরাদ্দ কাজে ১ নম্বর ভালো মানের ইট দিয়ে কাজ করতে হবে। মাটির উপর আড়াই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি বালি থাকতে হবে এবং উপরে পর্যাপ্ত বালি দিতে হবে। বালির লেভেল সমান করে ইট বসাতে হবে ভাঙ্গাচুরা ও অমসৃণ ইট বসানো যাবে না। এইচবিবি রাস্তার কাজে নিচের স্তর ইট চিৎ করে দেওয়ার পর তার দেড় থেকে দুই ইঞ্চি বালি দিয়ে উপরের ইট খাড়া করে দিতে হবে এবং রাস্তার দুইপাশে হেজিং এ ৩ ফুট মাটি দিতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের ফেসবুক আইডিতে উক্ত এইচবিবি কাজের চিত্র এলাকাবাসীর লোকজনের অভিযোগের ভিডিও প্রকাশ হলে এক একসময় বিভিন্ন ঠিকাদার বৃন্দগণ ফোন করে নানারকম স্বজন প্রীতি মুলক কথা বলে ভিডিও ও ছবি ডিলিট করতে বলে।

এবিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ রুহুল আমিন পাপন বলেন, আপনারা সাংবাদিকরা আমার সাথে সরাসরি দেখা করেন। আর কাজের বরাদ্দ ১ কোটি ২০-৩০ লাখ টাকার উপরে হবে আর রবিবার ৩ মে এইচবিবি প্রকল্পের কাজের বরাদ্দের ডকুমেন্টস দিবো।

শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, নিম্ন মানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই প্রয়োজনে কাজের বিল বন্ধ করে দেওয়া হবে।

গোপন সূত্রে আরও জানা যায়, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার অমিতাভ সরকার এর চাকরি মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় ১০ বছর একই কার্যালয়ে আছে। অভিযোগ উঠেছে এই প্রকৌশলী ইঞ্জিনিয়ার অমিতাভ সরকার ও পিআইও মিলে এইচবিবি, টিআর, কাবিখা, কাবিটা সহ বিভিন্ন রকমের প্রকল্পের বরাদ্দের টাকার কমিশন নিয়েছে। আর তার ফলে বরাদ্দের টাকায় উপযুক্ত সঠিক কাজ হয়নি। বিশিষ্ট সিনিয়র সাংবাদিক মনে করেন লিখিত ভাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে পত্রিকার কাটিং দিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিটা কাজের দূর্নীতি ও পুকুর চুরি-ডাকাতি ধরা পড়ব। গোপন সূত্রে আরও জানা যায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থাকাকালীন সময়ে ঘুষ নেওয়া ও চাওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ হয়েছিলো। কিন্তু আজ রবিবার পার হয়ে যাচ্ছে ৩ মে এখনও এইচবিবি প্রকল্পের দুটি কাজের বরাদ্দের ডকুমেন্টস অথবা কাগজ পত্র দেয়নি পিআইও কর্মকর্তা রুহুল আমিন পাপন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page