October 17, 2026, 10:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হরমুজ প্রণালিতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে।

সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন,‘এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যেকোনো ধরনের নৌচলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।’

একই সঙ্গে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী, যদি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই পরিকল্পনাকেই ‘প্রজেক্ট ফ্রিডম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে অংশ নেবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক্ষম ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page