October 17, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রী ও সন্তান মিলে রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ও ছেলেকে আটক করেছে।

সোমবার (৪ মে) সকালে নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পরপরই নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করে পুলিশ। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের রাতে পারিবারিক কলহের জেরে রুবেলের সঙ্গে স্ত্রী ও সন্তানের ঝগড়া হয়। পরে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাতের কোনো একসময় এই হত্যার ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটকরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page